শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মেয়র মাহাবুবের সৌজন্য সাক্ষাত

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ২টায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কক্ষে মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন মাহাবুব। এসময় এসময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং মেয়র নবনির্বাচিত মন্ত্রীকে অভিনন্দন জানান। তারা কক্সবাজারের চলমান ও ভবিষ্যতের সম্ভাব্য উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, মাননীয় মন্ত্রীকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেছি। এই সময় কক্সবাজার পৌরসভার উন্নয়নে আমরা বিভিন্ন আলাপ করেছি। মন্ত্রী মহোদয় কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা তুলে ধরে বলেন, কক্সবাজারের উন্নয়নে গৃহিত সকল যৌক্তিক উদ্যোগের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রনালয় কক্সবাজার পৌরসভাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
এই সময় তিনি (মন্ত্রী) খুব শিগগিরই কক্সবাজার সফর করবেন বলেও জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর