শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় হচ্ছে স্থায়ী বাঁধ

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নুরুল আলম ::
কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙন পরিদর্শনে এসে তিনি একথা জানিয়েছেন।
কবির বিন আনোয়ার বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশের ভাঙন রোধে কয়েক বছর ধরে জিও ব্যাগ দিয়ে বাঁধ দেয়া হচ্ছে। কিন্তু ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। তাই স্থায়ী বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এই বাঁধ তৈরির নীতিগত সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, বর্ষা মৌসুমে এই বাঁধ তৈরি করা সম্ভব নয়। তাই আগামী শুষ্ক মৌসুমে বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। এর আগে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করা হবে।
পানি সম্পদ সচিব আরো বলেন, জিও ব্যাগের মেয়াদ থাকে তিন বছর। তাই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এই বাঁধ হবে আকর্ষণীয় ও টেকসই। সেখানে ফুটওয়েসহ আরো নানা সুবিধা থাকবে। যাতে পর্যটকেরা আকর্ষিদ হয়।
পরিদর্শনকালে কবির বিন আনোয়ারের সাথে ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে কক্সবাজারের ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতে মূল অংশটিই ভাঙনের মুখে পড়েছে। কয়েক বছরে ডায়বেটিক পয়েন্ট থেকে শুরু করে শৈবাল পর্যন্ত বিস্তীর্ণ অংশ সাগরের করাল গ্রাসে বিলীন হয়েছে। এই অংশে থাকা বহু পুরনো ফুটপাত সড়ক ও বিদ্যুৎ লাইন বিলীন হয়েছে গেছে। একই সাথে বিলীন হয়ে গেছে হাজার হাজার ঝাউগাছ। জিও ব্যাগ দিয়ে কিছুটা ভাঙন রোধ করা গেছে। কিন্তু গত এক বছর ধরে আবার ভাঙন শুরু হয় লাবণী পয়েন্ট ও তার দু’পাশের অংশ। প্রতি অমাবশ্যা ও পূর্ণিমায় জোয়ারে পানি বৃদ্ধি পেলেই বিলীন হয়েছে সৈকত। এভাবে বিলীন হতে হতে এই অংশেও সেই ফুটপাত সড়কসহ বিলীন হয়ে গেছে। কিছুদিন ধরে এই সড়ক ছাড়িয়ে আরো উপরের অংশে বিলীন ধরে। সর্বশেষ চলমান বৈরি আবহাওয়ার ফলে বিশাল উচ্চতার ঢেউয়ে গত দু’দিনে ব্যাপকভাবে বিলীন হয়েছে লাবণী পয়েন্টের মূল অংশ।


আরো বিভিন্ন বিভাগের খবর