শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সরকার চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

নুরুল আলম:

স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সমন্তলাল সেন বলেছেন, সরকার চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে কাজ করছে। চিকিৎসকদের সমস্যার ব্যাপারে আমি সব জানি। চিকিৎসকদের সমস্যা নিয়ে আমি কাজ শুরু করেছি। চিকিৎসকদের সুরক্ষার জন্য যা যা করার দরকার সবকিছু করব। একই সাথে চিকিৎসকক ভাই-বোনদেরকেও বলব আপনাদের কোন গাফিলতির কারণে কোন রুগীর যাতে কোন ক্ষতি না হয়। আপনারা ভালো থাকলেই ভালো সার্ভিস দিবেন এটা সত্য। সরকার চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করছে।
মন্ত্রী বৃহস্পতিবার রাতে বাংলাদেশ প্রসূতি ও গাইননোক্লোজিক্যাল সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারণ সভা এবং ৩২ তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।
কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে ২৮ টি দেশের ১৯২ জন বক্তা তাদের বৈজ্ঞানিক গবেষণার পেপার উপস্থাপন করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহানা আরা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোঃ টিটু মিয়া, পরিবার পরিকল্পনা উন্নয়ন এর অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক সালমা রউফ।
২০৩০ সালের মধ্যে এসডিসি লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি ভাল ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্য খাত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এটি বাস্তবায়নে সকল চিকিৎসককে একযুগে কাজ করার আহ্বান জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর