শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

টেকনাফ সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

রহমান তারেক :

মিয়ানমারের অভ্যান্তরীন চলমান সংঘাত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আতঙ্ক কমেনি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টেকনাফ শাহপরীরদ্বীপ সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে।
শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং কানজরপাড়া-খারাংখালী এলাকায় বিকট গুলির শব্দ শুনেছেন লোকজন।
এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নাফনদীতে টহল অব্যাহত রেখেছে।
টেকনাফের হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা আবদুল আলী বলেন, ‘শনিবার রাতে সীমান্তে দুই ঘণ্টা থেমে থেমে গোলাবর্ষণের শব্দ ভেসে এসেছে। আতঙ্কে আমরা ঘুমাতে পারিনি।
রোববার সকাল থেকে থেমে থেমে মিয়ানমারের গোলগুলির শব্দ  শুনতে পান শাহপরীরদ্বীপ সীমান্তের লোকজন।
শাহপরীরদ্বীপ সীমান্তের বাসিন্দা আজিম উল্লাহ বলেন, ‘শনিবার রাতে শাহপরীর দ্বীপ সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া না গেলেও সকাল ৮টা থেকে গুলির আওয়াজে বাড়িঘর কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর গুলির  শব্দে বাড়ির ছোট্ট শিশুসহ লোকজন আতঙ্কে ছিল। কয়েকদিন ধরে গোলাগুলির এমন শব্দ ভেসে আসছে সীমান্তে। এমন অবস্থা চলতে থাকলে  আমাদের জনজীবনে বিপর্যয় নেমে আসবে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘সীমান্তে প্রায় সময় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু সীমান্তে নাফ নদী থাকার কারণে আমরা অনেকটা ‘সেফ জোন’ আছি। তবুও আমরা সীমান্তের বসবাসকারীদের সর্তক থাকতে বলেছি।’


আরো বিভিন্ন বিভাগের খবর