শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য আটক

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

রুমি শংকর :

উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র এক সদস্যকে আটক করেছে এপিবিএন পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) সহ অধিনায়ক ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ের জনৈক নুর আলমের টং দোকানের সামনে রাস্তায় এ অভিযান চালানো হয়েছে।
আটক সৈয়দ হোসেন (৩২) উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের সাবের আহমদের ছেলে।
আরেফিন জুয়েল বলেন, রোববার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ে জনৈক নুর আলমের টং দোকানের সামনে রাস্তায় কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী একটি বন্দুক ও একটি গুলি।
তিনি জানান, আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ( আরসা ) সক্রিয় সদস্য। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পলাতক আসামিরাসহ সশস্ত্র অবস্থান নিয়েছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান আরেফিন জুয়েল।


আরো বিভিন্ন বিভাগের খবর