শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মসজিদ-মাদ্রাসায় সাংবাদিক সংসদের উদ্যোগে বর্ষপঞ্জি, সেহেরি ও ইফতারের সময়সূচি বিতরণ

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক সংসদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন মিডিয়া হাউজে বর্ষপঞ্জি, সেহেরি ও ইফতারের সময়সূচি বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সময়সূচি তুলে দেওয়া হয়।

এর আগে বাদে আসর বদর মোকাম জামে মসজিদের হল রুমে সাংবাদিক সংসদ, কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সদস্য শাহেদ হোছাইন মুবিনের সঞ্চালনায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে অতিথি ছিলেন সাংবাদিক সংসদ, কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আবু  আদনান সাউদ ও কক্সবাজার উপকূলী সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি ইমাম খাইর।

এসময় সংগঠনের সাবেক সহ সভাপতি আমান উল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, সদস্য সরওয়ার সাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পরে জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও স্থানীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মাল্টিমিডিয়া হাউজে পৌঁছে দেওয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর