শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ২০০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক নাটোর :
দেশ ব্যাপী আলোচনার ঝড় তুলে সেই আলোচিত
অসম বিয়ে করে বহুল আলোচিত কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার। এসময় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন কে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নাটোরের কলেজ ছাত্র মামুন(২২) কে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা খায়রুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই পরিসমাপ্তি ঘটলো। আজ রাত তিনটার দিকে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
ভাড়া বাসার কেয়ারটেকার নাজিম উদ্দিন জানান , আজ রাত তিনটার দিকে তার স্বামী মামুন ডেকে জানান, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এমন খবরে এলাকাবাসী ছুটে গিয়ে তার ঘরে মরদেহ মেঝেতে সোয়ানো অবস্থায় দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং পরে মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেয়া হয়েছে বলে জানান।
ছাত্র-শিক্ষিকার এই আলোচিত বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড় তুলেছিল সেই সময়।


আরো বিভিন্ন বিভাগের খবর