শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সিরাজগঞ্জে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা, বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শরীফ আহমদ ইন্না.সিরাজগঞ্জ প্রতিনিধি:

আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজু শিকদার সহ বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক মো: আলী আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো বিএনপির নেতারা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজু শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম জাহিদ, থানা যুবদলের সদস্য সচিব ছাইদুল ইসলাম রাজ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক বছির উদ্দিন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিঠু মীর, খুকনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ছরো, এনায়েতপুর থানা শ্রমিক দলের সভাপতি ছানোয়ার হোসেন শেখ, বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান বাবু, শহিদ, নুর ইসলাম, আইয়ুব আলী, এমদাদুল হক।

বিএনপি নেতাদের আইনজীবী হামিদুল ইসলাম দুলাল বলেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২০২৩ সালের ২৯ অক্টোবর এনায়েতপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির নেতাকর্মীরা গত ৫ ফেব্রুয়ারী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।


আরো বিভিন্ন বিভাগের খবর