শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

মিয়ানমার পালাল কারবারীরা :আইস ও ইয়াবা উদ্ধার

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১ কেজি ৪০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । তবে এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ এসব উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন,“মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির দুইটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে দুইজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
“এ সময় তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি করে মাদকগুলো পাওয়া যায়। “


আরো বিভিন্ন বিভাগের খবর