শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

মহেশখালীতে বৃদ্ধার মৃত্যু : পরিবারের দাবী হত্যা

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক মহেশখালী :
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু না হত্যা সেই বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তবে মারামারির সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে এমনটি ধারণা করছেন এলাকাবাসী। কিন্তু পরিবার বলছেন মারধরের কারণেই তার মৃত্যু হয়।
রবিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধার নাম কিঙ্করশ্বরী ঘোষ (৬৭)। তিনি বড়ছড়া গ্রামের মৃত রতন ঘোষের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ১৪ আগস্ট দিবাগত রাত দেড়টায় মৃত অবস্থায় কিঙ্করশ্বরী ঘোষকে হাসপাতালে আনা হয়। এসময় তার পুত্র সনজিত ঘোষকেও আহত অবস্থায় নিয়ে আসে। সনজিতের মাথায় ও বাম হাতের আঙ্গুলে কাটা জখম রয়েছে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত সনজিত ঘোষ মুঠোফোনে জানান, জমির বিরোধের জের ধরে একই এলাকার কপিল ঘোষ, অপু ঘোষ, জুয়েল ঘোষ সহ ৭/৮ জন গভীর রাতে তার বাড়িতে হামলা চালায়। এসময় ঘরে ডুকে তাকে কুপিয়ে এবং তার মা কিঙ্করশ্বরী ঘোষকে কিল, লাথি, ঘুষি মেরে আহত করে তারা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। কর্তৃব্যরত ডাক্তার তার মাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আশেক ইলাহী জানান, উভয়পক্ষ পরষ্পর আত্মীয়। জমির বিরোধের সূত্র ধরে মারামারির ঘটনা ঘটে। সেখানে বৃদ্ধা অজ্ঞান হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো এজাহার জমা দেয়নি স্বজনরা।


আরো বিভিন্ন বিভাগের খবর