শিরোনাম :
চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২

সারাদেশে খুলেছে প্রাথমিক বিদ্যালয়

নিউজ রুম / ২৮৩৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বিডি ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, এই তালিকায় ছিল প্রাথমিক বিদ্যালয়ও।

আজ বুধবার (১৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাশ স্বাক্ষরিত একটি চিঠিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ১৫ আগস্ট খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এতদিন যে সাধারণ ছুটি ছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর