শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালীতে মধ্যরাতে ঘরে ঢুকে গুলি করে নারীকে হত্যা

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে মধ্যরাতে ঘরে ঢুকে স্বামী পরিত্যক্ত এক নারীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
বুধবার মধ্যরাত ২ টার পর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
নিহত ফরিদা ইয়াসিন সৈয়দা (৩০) ওই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে।
স্থানীয়দের বরাতে কায়সার হামিদ বলেন, মধ্যরাতে অজ্ঞাত একদল দূর্বৃত্ত ঘরে প্রবেশ করে ওই নারীকে উপর্যুপরি কয়েকটি গুলি করে হত্যা করে। এসময় গোলাগুলির খবর শুনে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
কায়সার জানান, স্বামী পরিত্যক্ত এই নারীকে কারা, কি কারণে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর