শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

দাবানলে নিহত বেড়ে ৩৮

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিডি ডেস্ক : তাপপ্রবাহের কারণে আফ্রিকার দেশ আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর এল তার্ফের কাছাকাছি একটি সাফারি পার্কে দাবানল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এই দাবানল শুরু হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৮ জন, আহত হয়েছেন অন্তত ২০০ মানুষ।
বার্তাসংস্থা এএফপি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। যারা হতাহত হয়েছেন তারা সবাই দর্শনার্থী ছিলেন। এত দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে যে অধিকাংশই নিরাপদ স্থানে সরার কোনো সময়ই পাননি।এমনকি সাফারি পার্কের সড়ক দিয়ে দর্শনার্থীদের একটি বাস যাচ্ছিল, সেটিও দাবানলের কবলে পড়ে। ওই বাসের ৮ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।
দেশটির দায়িত্বশীলরা দাবানল নেভানোর চেষ্টা করছেন, কিন্তু এখনও তা নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে টোঙ্গার ওই সাফারি পার্ক ও তার আশপাশের তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি।
এদিকে আলজেরিয়ার দক্ষিনাঞ্চলীয় শহর আহরার বনাঞ্চলেও বুধবার শুরু হয়েছে দাবানল। বনাঞ্চলের কাছে একটি হাসপাতাল আছে। সেই হাসপাতালে ভর্তি ১০০ নারী ও ১৭ জন সদ্যজাত শিশুসহ সব রোগীকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর