শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

রামু সেনানিবাসে ভলিবল প্রতিযোগিতা ্

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের রামু সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে ১৭ পদাতিক ডিভিশন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭ আগস্ট বিকালে কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশন সেনানিবাসে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ইউপি সার্জেন্ট মোঃ কায়ছার হামিদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি (ই) মোঃ সুজন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে, রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোঃ ফখরুল আহ্সান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় কক্সবাজার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন। সমাপনী খেলায় সব দলের খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর