শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকার সবচেয়ে বৃহৎ ঈদ জামাত

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

আল জাবের :

কক্সবাজারের উপকূলীয় এলাকা ও দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে।
দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানিয়েছেন, বৈরী আবহাওয়া করোনা সহ নানা কারণে দীর্ঘ ১৮ বছর এই বৃহত্তম ঈদ জামাত টি  বন্ধ ছিল।
এবছর থেকে দক্ষিণ চট্টগ্রামের  ও কক্সবাজারের উপকূলীয় এলাকার সবচেয়ে বড় ঈদ জামাতটি আবার শুরু হয়েছে।
বৃহত্তর এই জামাতে চকরিয়াসহ আশপাশের উপকূলীয় এলাকা ও অন্যান্য উপজেলার হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন। বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সমিতির সাধারণ সম্পাদক মইন উদ্দিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোসাইন আরিফ  মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদ জামাত শেষে, দেশ ও জাতির কল্যাণ কামনায় হযরত মাওলানা আবুল বাশার মোনাজাত করেন।
লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদ জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি  ও শুভেচ্ছা বিনিময় করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর