শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

দেড় লাখ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।
সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটক নুর ফাতেমা (২৬) শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার আব্দুল আমিনের স্ত্রী।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের বসত ঘরে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নুর ফাতেমা নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভেতর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরে সেখানে তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা আরো জানায়, সে এবং তার স্বামী আব্দুল আমিনসহ কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বসতঘরে বিশেষ কায়দায় মজুদ করতো। পরে তাদের সুবিধা মতো মজুদকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক বিক্রি করতো।
জব্দকৃত মাদকসহ আটক নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর