শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

যেভাবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন থানা ও বন্দরে ম্যাসেজ পাঠিয়েছিল পুলিশ। সেই ম্যাসেজের ভিত্তিতেই নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

ডিএমপি কমিশনার বলেন, নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ওই দিনের আগে আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রী দেশ ছাড়েন। অনেকে দেশে থাকলেও গা-ঢাকা দেন।

শেখ হাসিনার পর দেশ থেকে পালাতে চেয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের হেফাজতে নেয় সেনাবাহিনী।

সুত্র : দৈনিক আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর