শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

ব্যাংকারের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে রাতের আধারে জানালার গ্রীল কেটে ব্যাকারের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে চুরি হওয়া বিষয়টি দৃশ্যমান হলেও,ব্যাংকারের ধারনা ১৫ আগষ্টের পূর্বেই চুরেরা এঘটনা ঘটিয়েছে।
দুর্ধর্ষ চুরির শিকার-ব্যাংকার খালেক মুর্শেদ হিরু,উপজেলার খুটাখালী ইউপির ৫নং ওয়ার্ডের মৃত মাষ্টার মোকতার আহমদের ছেলে।
ভূক্তভোগি ঘরের মালিক ব্যাংকার খালেদ মুর্শেদ হিরু বলেন,আমি রাঙ্গামাটিতে একটি ব্যাংকে চাকরি করি।সেই সুবাদে ঈদুল আযহার ছুটি কাটিয়ে আমার বসত ঘরটি তালাবদ্ধ করে স্বপরিবারে সেখানে চলে যায়।চুরেরা তা জেনে ধারণামতে গত ১৫আগষ্ট বাড়ীর জানালার গ্রীল কেটে ভিতরে ডুকে আলমারিরা তালা ভেঙ্গে নগদ কিছু টাকা সহ প্রয়োজনীয় মালামাল নিয়ে গেছে।শোকহত আগষ্টের বন্ধ পেয়ে গত মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে বাড়ী এসে ঘরে ডুকলে আসবাবপত্র- কাপড়চোপড়ের লণ্ডভণ্ড অবস্হা দেখে আমি বাকরুদ্ধ হই।এতে চুরেরা প্রায় দুই লক্ষটাকার মত ক্ষয়ক্ষতি করেছে।পরে বিষয়টি চকরিয়া থানায় জানালে,পুলিশ এসে সবকিছু পর্যবেক্ষণ করেছেন।এবিষয়ে মামলা করবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।ভূক্তভোগি ব্যাংকার থানায় অভিযোগ জমা দিয়েছেন।অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর