শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

লেফটেন্যান্ট তানজিম হত্যার আসামী ভিন্ডি কামালকে গ্রেপ্তার করে সেনাবাহিনী

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় শহীদ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন (২৩) হত্যার আরেক আসামী কামাল উদ্দিন প্রকাশ ভিন্ডি কামাল (৩৫) কে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
গত শুক্রবার( ২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ডুলাহাজারার রংমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার-কামাল উদ্দিন প্রকাশ ভিন্ডি কামাল (৩৫) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার নুরুল আলমের ছেলে।
সেনাবাহিনীর ভেরিফাই আইডিতে দেওয়া ব্রিফিং তথ্যমতে-চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাতের আঘাতে শহীদ হন। এই ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতিকারী ডাকাত কামাল উদ্দিন প্রকাশ ভিন্ডি কামাল (৩৫)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসজমী কামাল লেফটেন্যান্ট তানজিম হত্যার সাথে সম্পৃক্ততায জড়িত বলে স্বীকার করেছেন।এপর্যন্ত ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তবে তিন জন সরাসরি জড়িত। বিধায় জড়িক অবশিষ্ট ডাকাতদের ধরা অভিযান অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য,গ্রেফতারকৃতকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনজুরুল কাদের ভূইঁয়া বলেন-শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যার আটককৃত আসামী ভিন্ডি কামালকে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।


আরো বিভিন্ন বিভাগের খবর