শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফের শাহপরীতে ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বুধবার ০৬ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ০৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত ০১০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সময় শাহপরীর দ্বীপের গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ড টহল দল কর্তৃক উক্ত বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গোলারচরে আটকে গেলে বোট থেকে সন্দেহভাজন ০২ জন ব্যক্তি সাঁতার কেটে তীরে উঠে যায়। এসময়, কোস্টগার্ড টহল দল কর্তৃক চরে আটকে যাওয়া বোটটিতে তল্লাশী চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ০৫ কোটি টাকা মূল্যের ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর