শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, দেড় লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

নিউজ রুম / ৮৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. হাকিম আলী (৫২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
এর আগে সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালানো হয়।
আটক মো. হাকিম আলী মিয়ানমারের মংডুর মাংগালা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কৌশলগত দল মোতায়েন করা হয়। ভোর ৬টার দিকে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশ দিয়ে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবির নৌ টহল দল সেটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ দুই অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ এবং একজনকে আটক করা হলেও নৌকার অন্য তিনজন সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর