শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামুতে ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক

নিউজ রুম / ৯৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির পরিচয়—মোঃ সাফায়েত উল্লাহ (২৭), পিতা মৃত মোঃ আব্দুর রহমান, বাড়ি নেত্রকোণা।

২৪ নভেম্বর  সকাল ১১টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি সন্দেহজনক বাস থামানো হয়। তল্লাশির সময় ওই যাত্রী নিজেকে নৌবাহিনীর সদস্য দাবি করলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। তার ব্যাগে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক ও বিভিন্ন সামগ্রীর আড়ালে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা।

বিজিবি জানায়, আটক ব্যক্তি নিজেকে ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দিয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর