শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা বাংলাবাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আজিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, জেলা শূরা সদস্য সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, সহকারী সেক্রেটারি মোস্তাক আহমদ, কর্মপরিষদ সদস্য মাস্টার আবুল কালাম আজাদ, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, খুরুশকুল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ঝিলংজা জামায়াত নেতা মুহাম্মদ আব্দুল্লাহ, জাফর সাদেক, মাওলানা সৈয়দ নূর ফারুক, মাওলানা এনামুল হক ও তারেক বিন মোক্তার, মেম্বার ফরিদুল আলম। এসময় শিবির নেতা মোশাররফ হোসেনসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবসের সাথে জুলাই বিপ্লবের চেতনায় সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর