শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজারে জাতীয় মৎস্য নীতি সংলাপ

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

আজকের শাহেদ :
কক্সবাজারে জাতীয় মৎস্য নীতি ১৯৯৮ সংলাপ চলছে। ওয়ার্ল্ড ফিশের উদ্যোগে আজ রোববার সকাল ১০ টায় শহরের অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়েছে।
ওয়ার্ল্ড ফিশের টেকনিক্যাল টিম লিডার ড. মোহাম্মদ মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সংলাপ শুরু হয়।
ড. মোকাররম হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার সামুদ্রিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান।
সামুদ্রিক মৎস্য নিয়ে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করেন, শহীদুল আলম চৌধুরী,শাখাওয়াত কবির চৌধুরী, ড. মনজুরুল করিম,ড. বিনয় বর্মন ও পীরজাদী রোমানা হোসাইন।
দিনব্যাপী এ সংলাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,মৎস্য বিজ্ঞানী,গবেষক ও সংশ্লিষ্টরা অংশ গ্রহণ করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর