শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মহেশখালীতে স্কুল থেকে বাড়ি ফেরা হলো না রাহি’র পুকুরে ডুবেই মৃত্যু

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
মহেশখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহপার্টিদের সাথে পুকুরে গোসল করতে নেমে রাওয়াহিনুল রাজ রাহি (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (২২ আগস্ট) সোমবার দুপুর ১টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। রাহি ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং উক্ত গ্রামের আনোয়ারুল মুবিন এর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, রাহি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার ওপর দুই সহপার্টিদের নিয়ে নিজ বাড়ির অনতি ধরে আঞ্জুরবরো পুকুর নামক একটি পুকুরে গোসল করতে নামে। পুকুর পাড়ে ব্যাগ রেখে তারা পুকুরে ঝাঁপ দিয়ে খেলছিল। হয়তো সাতার না জানার কারণে সে পুকুর থেকে আর উঠতে পারেনি। পরে সহপার্টিদের কাছ থেকে রাহী ডুবে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আনোয়ারুল মতিন জানান, প্রতিদিনের মতো সকালে রাহি স্কুলে যায়। স্কুল শেষ করে প্রতিদিন বাড়ি ফিরলেও আজকে ফিরেনি। সহপার্টিদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি দে বলেন, রাহী আমার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র। তারা দুই ভাই আমার স্কুলে পড়ে। বড় ভাই আহমেদ রাজ রাহাত চতুর্থ শ্রেণীতে পড়ে। রাহি সকালে শিফটে ক্লাস করে বারোটার দিকে বাড়ি ফিরে যায়। ঘন্টাখানেক পরে শুনলাম সে পানিতে পড়ে মারা গেছে৷ শুনেই হাসপাতালে ছুটে গিয়ে তার নিতর মরদেহ দেখলাম৷ গতকাল সন্ধ্যায় তার জানাযা সম্পন্ন হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর