শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

অন্তর্বর্তীকালীন সরকার মাজা শক্ত করে দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে–হামিদ আযাদ

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

জয়নাল আবেদীন :

বাংলাদেশ জামাইয়েতে ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, যারা সংস্কার মানি না, সংস্কার চায় না, সংস্কার এই সরকারের কাজ নয় বলে আসফালন করেন। তারা প্রকৃত অর্থে ফেসিবাদের পুনর্বাসন করতে চায়। বিনা সংস্কারে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না।
অন্তর্বর্তী কালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, মাজা শক্ত করে আপনারা দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে, জনগণ যেটা চাই সেটাই আপনাদেরকে করতে হবে। জনগণ চায় আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন।
বিগত ১৫ বছরের ও ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সংবিধান ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, অর্থনীতি লুটপাট করা হয়েছে, দুর্নীতি দুঃশাসন বাংলাদেশকে জাহান্নামে পরিণত করা হয়েছিল, সে জায়গায় সংস্কার এনে আমাদেরকে নির্বাচনে যেতে হবে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।
ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান,জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী,এসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জামাল হোছাইন, এডঃ ইব্রাহীম খলীল, এডঃ ফরিদুল আলম, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলাম, নায়েবে আমির মাষ্টার আজিজুল হক, মাষ্টার আব্দুল মাজেদ, মাষ্টার আক্তার কামাল,হুমায়ুন কবির আযাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, মাজা শক্ত করে আপনারা দাঁড়ান জনগণ আপনাদের পাশে আছে।


আরো বিভিন্ন বিভাগের খবর