শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

রোহিঙ্গা গনহত্যা দিবস পালন : ৭ দফা দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজার 25 আগস্ট বিড়ি প্রতিবেদক :
বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৫ বছর পুর্তি গনহত্যা দিবস পালন উপলক্ষে আজ (২৫ আগস্ট) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে সমাবেশ করেছে। এসব সমাবেশে রোহিঙ্গারা তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাশন, মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সেফ জোন নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া সহ বিভিন্ন দাবী জানিয়েছেন। ২৫ আগষ্ট কে “Rohingya Genocide Day” আখ্যায়িত করে তারা নিজ ভূমি আরাকান,মিয়ানমার এ ফিরে যেতে চায় এবং গনহত্যার বিচার দাবী করে।

আজ সকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প বালুখালী জামতলি হাকিম পাড়া মধুর ছড়া সহ বিভিন্ন ক্যাম্পে ১২টি সমাবেশ করেছে। এসব সমাবেশে আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রোহিঙ্গা আগমনের দ্বিতীয় বর্ষ পুর্তি উপলক্ষে ২০১৯ সালের ২৫ আগস্ট প্রথম বড়ো ধরনের সমাবেশ করেছিল রোহিঙ্গারা। ঐ সমাবেশে লক্ষাধিক রোহিঙ্গা উপস্থিত হয়েছিল। ঐ সমাবেশের আয়োজন করা হয়েছিল সন্ত্রাসীদের হাতে নিহত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস ফর হিউম্যান রাইটস এআরএইসপিএইচ এর সভাপতি মাস্টার মুহিববুল্লাহর নেতৃত্বে।

এরপর গত দুই বছর রোহিঙ্গারা সমাবেশ করতে পারেনি। এবছর সরকার বিভিন্ন ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ করার অনুমতি দেয়।
আজ অনুষ্টিত সমাবেশে রোহিঙ্গারা অবিলম্বে প্রত্যাবাশন শুরু করা রোহিঙ্গা গণহত্যার বিচার রোহিঙ্গাদের নাগরিক অধিকার ৮২ সালের মিয়ানমারের সিটিজেনশীপ আইন বাতিল রাখাইনে রোহিঙ্গাদের ঘর বাড়ি ফিরিয়ে দেয়া মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠা সহ ৭ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবী বাস্তবায়নে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয় সমাবেশে।
কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এআরএইচপিএইচ এর সেক্রেটারি মাস্টার জোবাইর, মাস্টার নুরুল আমিন, মোহাম্মদ রফিক জুমাদিলা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এসব সমাবেশে রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরে যেতে আল্লাহর কাছে মোনাজাতে অংশ নেন।


আরো বিভিন্ন বিভাগের খবর