শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চকরিয়া ও কক্সবাজার জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এস.এম হান্নান শাহ ১৯৭৩ সালের ৩ জুলাই কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেন।
সাংবাদিকতা পেশায় এস.এম হান্নান শাহ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক, মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে তাঁর নিয়মিত প্রতিবেদনে সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার বিষয়গুলো গুরুত্ব পেত। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
একইদিন বাদ এশা দক্ষিণ বাটাখালী বায়তুস সালাম জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর