শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান

নিউজ রুম / ৮৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-বিডিআরসিএস চেয়ারম্যান ডা. হালিদা হানুম, আখতার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আইএফআরসি’র সহযোগিতায় বিডিআরসিএস পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ফিল্ড হাসপাতাল ,হেলথ পোস্ট, পানি ও স্যানিটেশন (ওয়াশ), শেল্টার, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকায়ন, জেন্ডার ও সুরক্ষা এবং কমিউনিটি এনগেজমেন্ট ও অ্যাকাউন্টেবিলিটি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং স্থানীয় ইউনিটের স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি উখিয়ার কুতুপালং এলাকায় নির্মাণাধীন বিডিআরসিএস-এর ওয়ারহাউজও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মেজর(অব:) রেজা আহমেদ চৌধুরী, পরিচালক ও হেড অব অপারেশন (পপুলেশন মুভমেন্ট অপারেশন—পিএমও)-আকরাম আলী খান, হেড অব সাব-অফিস (আইএফআরসি)-মানিক সাহা, পরিচালক (মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন—এমআরআরও)-সেলিম আহমেদ, ইউনিট-লেভেল অফিসার এবং সংশ্লিষ্ট সেক্টর প্রধানগণ।
পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, “আমি প্রত্যক্ষ করেছি—এখানে সবাই অত্যন্ত নিষ্ঠা ও হৃদয় দিয়ে কাজ করছে। বিশেষ করে তরুণ স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি আইএফআরসি ও অন্যান্য ডোনারদের আন্তরিক ধন্যবাদ জানাত চাই তাদের সহযোগিতার জন্য , সেই সাথে সকলের ক্রমাগত সহযোগিতা আশা করছি যাতে করে আমরা এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারি। ”
এর আগে, ৪ ফেব্রুয়ারি বিডিআরসিএস’র চলমান মানবিক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে  কক্সবাজারে পৌঁছান বিডিআরসিএস’র চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার।
একই দিনে, তিনি পপুলেশন মুভমেন্ট অপারেশন-পিএমও; অফিসে সেক্টর প্রধানদের সঙ্গে একটি সমন্বয় সভায় যোগদেন।
সভায় চেয়ারম্যান বলেন, “চলমান অর্থায়ন সংকট সত্ত্বেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিকতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার মূলনীতি অনুসরণ করে ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর মর্যাদা, নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিডিআরসিএস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
সেই সাথে, তিনি কক্সবাজার ইউনিটের স্বেচ্ছাসেবক ও মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন-এমআরআরও-এর সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ধারাবহিক মিটিংয়ে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ৭ লক্ষাধিক মানুষ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট পার্টনার সোসাইটিজের সহযোগিতায় পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) পরিচালিত হচ্ছে। এছাড়া, ১৯৯২ সাল থেকে মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (এমআরআরও) কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যা বর্তমানে ইউএনএইচসিআর-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর