শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার-দল মতের ঊর্ধ্বে উঠে পুলিশী সেবা নিশ্চিত করা হবে

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম কক্সবাজারের আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন, সাধারণ জনগনের কাছে পুলিশী সেবা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেছেন, সরকার কক্সবাজার জেলার সেবা জন্য আমাকে প্রেরণ করেছেন। আমি জেলার সার্বিক সেবা নিশ্চিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। দল মতির উর্ধ্বে উঠে সকলের জন্য পুলিশী সেবা নিশ্চিত করা হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আসেন পুলিশ সুপার। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম দীপক শর্মা দীপু সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর