শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

প্লাষ্টিক দূষণ নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে কর্মশালা

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্লাষ্টিক দূষণ নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে কর্মশালা।
কক্সবাজার শহরের স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে শনিবার সকালে অনুষ্ঠিত কর্শালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক,অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, উপ পরিচালক ড,আব্দুল্লাহ আল মামুন,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী,বিশ্বব্যাংক প্রতিনিধি বুশরা নিশাত বক্তব্য রাখেন।
দিনব্যাপী কর্মশালায় সিঙ্গেল ইউজ প্লাষ্টিকের দূষণ নিয়ন্ত্রণ,টেকসই প্লাষ্টিক ব্যবহার নিশ্চিতকরণে প্লাস্টিক এ্যকশন প্ল্যান বাস্তবায়ন, প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহার,বর্জ্যব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক,গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর