শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে মোদীর অভ্যর্থনা

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিডি ডেস্ক
দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়িবহর মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে একটি অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে যায়। এসময় বাংলাদেশ সরকারের সম্মানে জানানো হয় গান স্যালুট।
রাষ্ট্রপতি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।
ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় করিয়ে দেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাঁর সঙ্গী মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য সফরসঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে।


আরো বিভিন্ন বিভাগের খবর