শিরোনাম :
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে

ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান নাসিম

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, “অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরী করতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে।”
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে হিলডাউন সার্কিট হাউজে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সহকারী তথ্য অফিসার মিজানুর রহমান ও পুলিশ কর্মকর্তা গোলাম কবির।
বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না বলেন, সাংবাদিকদের স্বপ্ন দেখতে হবে। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোন যুদ্ধেই সফল হওয়া যায় না৷ মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। এদিকে বেশি দুর্নীতি হয়। তাই বলে এজন্য সবাই দায়ী না। আর বদি মানে কক্সবাজার না। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়েজনে জনমত গড়ে তুলতে হবে।”
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশ নেয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর