শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির‌ :কাউয়ারখোপে মোটরসাইকেল চুরির অপরাধে চোরাই মোটরসাইকেল সহ ২ চিহ্নিত চোর কে আটক করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে দীর্ঘদিন ধরে চোরের উপদ্রপ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।অতিষ্ঠ এলাকাবাসী মোটরসাইকেল চোর চক্র কে শনাক্ত করে অভিনব কৌশল অবলম্বন করেছেন।পাশাপাশি পুলিশ প্রশাসন ও তৎপর হয়ে উঠেন।
আবু তাহের জানান,তার ব্যবহ্নত মোটরসাইকেল টি গত ১০ সেপ্টেম্বর কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয় সড়ক থেকে রাত ১১ ঘটিকার সময় চুরি হয়।বিষয়টি রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন কে অবগত করার সাথে সাথে চৌকস সাব ইন্সপেক্টর নাজমুল কে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্র কে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। নির্দেশ পেয়েই পরদিন রামু থানা পুলিশের সাব ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে পাশ্ববর্তী রশিদ নগর ইউনিয়ন থেকে মধ্যম কাউয়ারখোপ এলাকার জানে আলমের পুত্র সাইফুল ইসলাম এবং পূর্ব কাউয়ারখোপ এলাকার আমিন সওদাগরের পুত্র আরিফুল ইসলাম বাবু কে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেছেন।
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে চুরি করা মোটরসাইকেল সহ ২ চোর কে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসন কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।


আরো বিভিন্ন বিভাগের খবর