শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

টেকনাফে গুলিবিদ্ধ যুবক ও নাফনদীতে ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে রক্তাক্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নাফনদীর কায়উকখালী ঘাটে ভাসমান আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ও সকাল ৮টার দিকে পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান। তবে, উভয়ের নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি ওসি।
এদের মাঝে গুলিবিদ্ধ দেহটি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যান আর ভাসমান মরদহটি কিভাবে মারা গেছেন জানার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ভোররাতে র্যাব টেকনাফ ফোন করে জানায় মাদককারবারির সাথে তাদের বন্দুক যুদ্ধ হয়েছে। এতে মারা গেছেন এক মাদক কারবারি। টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদীর কিনারে মরদেহটি আছে। খবর পেয়ে পুলিশ টিম পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের নাম-পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
সাদা-কালো রংয়ের শার্ট পরিহিত যুবকটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। শরীরের সামনের অংশের শার্টটি রক্তে রঞ্জিত।
অপরদিকে, টেকনাফের নাফনদীর কায়ূকখালী ঘাট লামারবাজার এলাকায় ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ টিম গিয়ে তা উদ্ধার করে। তারও পরিচয় মিলেনি। তার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর উদ্যোগ চলছে। চলছে পরিচয় সনাক্তের কাজও, এমনটি নিশ্চিত করেন ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর