শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

মোহরার র্দুজয় পালের মৃত্যূতে ৩সহকর্মী বিরুদ্ধে প্ররোচনা মামলা

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের কর্মরত মোহরার র্দূজয় পাল চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেছে।
তার বিষপানের প্ররোচনার দায়ে একই অফিসের ৩জন সহকর্মী বিরুদ্ধে র্দূজয় পালের স্ত্রী শিল্পী মল্লিক বাদী হয়ে গত ২৫সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেছেন।যার মামলা নং-৮৪১/২২ইং।
মামলায় আসামী করা হয়েছে চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী কক্সবাজার পৌরশহরের ঘোনাপাড়ার বাসিন্দা নিবাস কান্তি পাল,একই শহরের লাইট হাউজ এলাকার বাসিন্দা মোহরার লিটন পাল ও চকরিয়ার বাসিন্দা পিয়ন নাছির উদ্দিন।
নিহত দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক মুঠোফোনে জানান,আমার স্বামীকে দীর্ঘ কয়েক মাস ধরে মামলায় জড়ানো আসামীরা নানান ভাবে মানসিকভাবে নির্যাতন করেছিল।পরে আমার স্বামী সহ্য করতে না পেরে আসামীদের প্ররোচনায় পড়ে গেছে।আমাদের অজান্তে আমার স্বামী চিরকুট লিখে এবং ভিডিওতে সাক্ষাতকার দিয়েই চলে পরপারে চলে যায়।এখন আমার পরিবার সর্বসান্ত হয়ে গেছি।তাই আমি আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এ এবিষয়ে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন বলেন,র্দূজয়। পালের আত্মহত্যার বিষয়ে প্ররোচনা উদ্বুদ্ধের প্রমাণ দেওয়ায় মামলাটি রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর