শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এশিয়ান টিভি,সি-প্লাস টিভি ও লামার যুগান্তর প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ আরমানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী মানববন্ধন করা হয়েছে।
রবিবার (০২অক্টোবর) দুপুর সাড়ে বারোটার সময় চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে মহাসড়কে দাঁড়িয়ে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি মসুর মহসিনের সঞ্চালনায়, অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের চকরিয়া প্রতিনিধি ইবনে আমিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ ও আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজিজনগরে এক নারীর বিরুদ্ধে সঠিক তথ্য-উপাত্ত নিয়ে সংবাদ প্রকাশ করায়,ক্ষুদ্ধ হয়ে ঐ নারী সাংবাদিক ইলিয়াছ আরমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানী মূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। যারা মামলা হামলা করে সাংবাদিকদের কলম বন্ধ করতে চান। তারা বোকার স্বর্গে বসবাস করছেন।অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে,চলতে থাকবে।কারো হুমকি-দমকি মামলা-মোকদ্দমার ভয়ে পবিত্র কলমের কালি নত হবে না।তাই অনতিবিলম্বে সাংবাদিককে জড়িয়ে দায়ের হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান বক্তারা। যদি হয়রানি মূলক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন সাংবাদিক সংগঠনের নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি জিয়া উদ্দিন ফারুক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রফিক আহমদ,দৈনিক এই বাংলা ও রূপালী সৈকত পত্রিকার প্রতিনিধি জিয়াউল হক জিয়া,দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম বিটু, দৈনিক বাকখালী পত্রিকা ও টিটিএন নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ,কলের ছবি পত্রিকার প্রতিনিধি রুস্তম গণি মাহমুদ,দৈনিক একুশে পত্রিকার আব্দুল হামিদ,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মোঃ শাহ আলম,স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহাদাত আলী জিন্নাহ,এই বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জেপুলিয়ন দত্ত,দৈনিক আপন কন্ঠ পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী ভূট্রো,দেশ বাংলা পত্রিকার প্রতিনিধি খায়রুল বশর,সাংবাদিক জমির হোসেন, সুমন কান্তি দাশ,মিজানুর রহমান,মো: সেলিম, ওমর আলী প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বাদে জুম্মা উপজেলার আজিজনগর ইউনিয়নে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর এই ঘটনার বিবরণ দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশন হয়। এর জের ধরে ২৬ সেপ্টেম্বর খুরশিদা নামে ওই এলাকার এক মহিলা চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ও ৩৫ ধারায় মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো কক্সবাজারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানা যায়।


আরো বিভিন্ন বিভাগের খবর