শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
অবশেষে কক্সবাজার লাইট হাউজস্থ আলোচিত কটেজ জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরুকরেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) । নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই অভিযান শুরু করে।
অভিযানে প্রথমে সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে প্রবাসী ফিরোজের মালিকানাধীন নির্মিত ভবন ভেঙে দেয়। এরপর নির্মিত কক্স ওশান কটেজও ভেঙে দেওয়া হয়। ধারাবাহিকভাবে কটেজ জোনে নির্মাণাধীন অবৈধ সব স্থান ভেঙে দেওয়া হবে জানান কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।
জানা যায়- গণপূর্তের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভবন নির্মাণ চলছে তোড়জোড়ভাবে। সৈকত বহুমূখী সমবায় সমিতির নেতাদের নির্মাণাধীন প্রতিটি কটেজ থেকে নগদ ৪ লাখ টাকা দিয়ে কটেজ মালিকরা এসব স্থাপনা নির্মাণ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। বর্তমানে এই কটেজ জোনে সরকারি জমিতে অবৈধভাবে প্রায় ১২টির মতো স্থাপনা নির্মাণ চলছে। এসব স্থাপনার একটিও কউকের অনুমতি নেই। ফলে আজ থেকে এ অভিযান শুরু করে কউক। এসময় গণপুর্তের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর