শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার সোনা

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বারসহ মিজান উদ্দীন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে তাকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

এ তথ্য নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন মিজান উদ্দীন। গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। তিনি মোবাইলে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে থামানো হলে হাতে থাকা ছোট ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে ব্যাগে সোনার বার আছে বলে স্বীকার করেন।

তিনি আরো জানান, ওই যাত্রীর কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন এক কেজি ৩৯৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।


আরো বিভিন্ন বিভাগের খবর