শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

রোহিঙ্গা ক্যাম্পে এবার ছেলেকে খুন

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা ১৯ নম্বর ক্যাম্পে বাবাকে খুনের পর এবার ছেলেকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। তাকে ছুরি দিয়ে গলা কাটার পর গুলি করে হত্যা করা হয়। বাবার খুনীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানোর কারণে ছেলেকেও খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পারে বলে দাবি করে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
নিহত সৈয়দ হোসেন (২৩) ১৯ নম্বর ক্যাম্প, ব্লক-এ/১০ এর মৃত জমিল হোসেনের ছেলে।
মো. ফারুক আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ৫-৬ জনের একটি দুষ্কৃতিকারী দল তাজনিমার খোলা ক্যাম্প-১৯ এ সৈয়দ হোসেনের উপর আকস্মিক হামলা করে। পরে তাকে গলায় ধারালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।
তিনি জানান, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে জানা যায়, কতিপয় দুষ্কৃতিকারী ইতোপূর্বে তার বাবা জমিল হোসেনকে খুন করে। উক্ত খুনের মামলার আসামীদেরকে গ্রেপ্তারেে জন্য সে তৎপর ছিল। সেই আক্রোশে দুস্কৃতিকারীরা তাকে খুন করছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ টহল জোরদারসহ খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আরো বিভিন্ন বিভাগের খবর