শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন

মহেশখালীতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মো. শাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় ওই ঘটনা ঘটে।

নিহত মো. শাকিব ৯নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের মো. কবিবের ছেলে। এবং কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল বলেন, বাবার সঙ্গে পশ্চিমের সাগরে শখ করে মাছ ধরতে যায় শাকিব। হঠাৎ দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে মো. শাকিব গুরুতর আহত হন। এসময় অদূরে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে স্পিড বোট যোগে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মহেশখালী থানার পরিদর্শক (ওসি) প্রণব চৌধুরী বলেন, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর