শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মালুমঘাটে পিকআপ আর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষঃআহত-১

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ
চকরিয়ার মালুমঘাট স্টেশনে নাম্বারবিহীন পিকআপ গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম(২৮) নামের এক যুবক আহত হয়েছে।
রবিবার(২৩ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের মালুমঘাট স্টেশনে এ এর্দূঘটনা ঘটেছে।
আহত-তৌহিদুল ইসলাম (২৮) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজধানী পাড়ার জাফর আলমের ছেলে।আহত যুবক সেভেন আপ কোম্পানির এসআর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মোটরসাইকেল আরোহী তার গাড়ী চালিয়ে খুটাখালী থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন।বিপরীত মুখি নাম্বার প্লেইট বিহীন পিকআপ গাড়ীটি বেপরোয়া গতিতে এসে ওভারটেকিং করে স্বজোরে মোটরসাইকেলকে মুখোখুখি ধাক্কা দিলে,মোটরসাইকেল চালক তৌহিদ ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।এমতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে। তবে কর্মরত ডাক্তারেরা জানান,আহত ব্যক্তির শরিরের আঘাত বেশী বিধায় প্রাথমিক চিকিৎসা শেষে অন্যত্রে রেফার করা হবে।তবে মোটরসাইকেল আরোহী হেলমেট পরাছিল।মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেইটও দেখা গেছে।
মালুমঘাট হাইওয়ে থানার এসআই টিপু রায় বলেন,ঘটনাস্থল থেকে এর্দূঘটনা কবলিত গাড়ী ২টি জব্দ করা হয়েছে।আহতকে উদ্ধারপূর্বক হাসপাতালে পাঠিয়েছি।এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর