শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

আবারও বাড়ল বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

হাসান ইসমাইল : বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নিরাপত্তার কারনে।মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি এবং থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে রুমা, থানচি, রোয়াংছড়ি ও রুমা চারটি উপজেলায় গত ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। পরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তৃতীয় দফা আবারও ওই চার উপজেলায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। ওই সময় সীমা শেষে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চতুর্থ দফা আবারও সময় সীমা বাড়ানো হয়। তবে এবার ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞায় আলিকদম উপজেলাকে বাদ দিয়ে তিন উপজেলা রুমা, থানচি এবং রোয়াংছড়িড়ে ভ্রমণে নিষেধজ্ঞা দেয় জেলা প্রশাসন।
গত ২০ অক্টোবর টানা অভিযান চালিয়ে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাত জন এবং পাহাগি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর