শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বনজ কুমারের মামলায় গ্রেপ্তার বাবুল

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বুধবার (৯ নভেম্বর) বাবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে বুধবার বাবুলকে ফেনীর কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে তাকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর