শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ক্যাট শো

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সাইদুর রহমান পান্থ, বরিশাল :
ব্যাতিক্রমি ক্যাট শো এর আয়োজন করা হয়েছে বরিশালে। বিশ্বের নানা দেশে পোষাপ্রানীদের নিয়ে এমন আয়োজন করা হলেও বরিশালে এটিই প্রথম। আয়োজনের পুরোটাই করেছে ক্যাট পারসিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল নামের একটি ফেসবুক গ্রুপ।
শুক্রবার সন্ধ‌্যার পর ব‌রিশাল নগরীর বাধ রোডস্থ এক‌টি কন‌ভেনশন হ‌লে ক‌্যাট শো এর আ‌য়োজন করা হয়। আয়োজনটিতে দেশি ও বিদেশি জাতের ৫০ টি বিড়াল অংশগ্রহণ করে। মোট ৭টি ক্যাটাগরির বিভিন্ন খেলা হয় বিড়ালদের নিয়ে। আর ৩টি ক্যাটাগরি‌তে টিকিট বিক্রি হয় অনুষ্ঠানে।
সংশ্লিষ্টরা জানান বিড়ালদের নিয়ে এমন আয়োজন করতে পেরে খুশি তারা। পাশাপাশি প্রতিবছর এমন আয়োজন করা হবে বলেও জানান তারা।
বরিশালে প্রথমবারের মতো আয়োজিত ক্যাট শোতে অংশগ্রহণকারী বিড়াল গুলোর মালিকদের ছিলো বাধভাঙ্গা উচ্ছাস। তারা আহ্বান জানান অবলা প্রাণীদের কেউ উপকার না করলেও যেন ক্ষতি না করে।
বিড়াল মা‌লিক‌দের পাশপা‌শি শো‌টি‌তে ছি‌লো দর্শনার্থী‌দে‌রও উপ‌স্থি‌তি। তারাও এই ব‌্যতিক্রমী শো তে উপ‌স্থিত থাক‌তে পে‌রে বেজায় খু‌শি।
ক্যাট শো এর বিচারক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দীবেন্দ্যু বিশ্বাস জানান পোষা প্রাণীদের যত্নের কোন বিকল্প নেই। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান পোষা প্রাণীদের রোগবালাই সহ যে কোন প্রয়োজনে পাশে থাকবেন তিনি।
ক্যাট শো‌তে বিড়াল‌দের খাবার খাওয়ার প্রতি‌যো‌গিতা ও র‌্যাম্প শো সহ নানা আনুষ্ঠা‌নিকতা ছি‌লো। নি‌জের প্রিয় বিড়াল‌কে সাজ‌গোছ করা‌তেও ভুল ক‌রে‌নি মা‌লিকরা। ক‌্যাট শো এর আয়োজক ক্যাট পারসিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল নামের ফেসবুক গ্রুপটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ গ্রুপটির সদস‌্য।


আরো বিভিন্ন বিভাগের খবর