শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জেলে গুলিবিদ্ধ

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ‘বিজিপি’র গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচর নাফ নদীর মোহনা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম (৩৮) টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
ঘটনাটি স্বীকার করে জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, ‘সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেল সাড়ে পাঁচ টার দিকে কুলে ফেরত আসার সময় হঠাৎ করে ‘বিজিপি’র একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।’
তিনি আরও বলেন, ‘এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝিমাল্লারা চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরে শহরের বেসরকারি ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’


আরো বিভিন্ন বিভাগের খবর