শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আর্জেন্টিনার হেরে যাওয়াকে কেন্দ্র করে ২ কিশোরকে কুপিয়ে জখম

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

আকরামুজ্জামান যশোর :ফিফা বিশ্বকাপের আজকের ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কথাকাটাকার জেরে দুই কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে। এঘটনায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
মঙ্গলবার রাতে সাড়ে ৬ টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ১৮ বছর বয়সী আল আমিন ও ১৬ বছরের মেহেদী হাসান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে আজকের আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যেকার খেলা দেখছিলো। খেলা শেষে আর্জেন্টিনা হেরে গেলে কিশোর বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ২০-২২ জন মিলে মেহেদী ও আল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় স্থানীয়রা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর