শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানের এ জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল টাইগাররা।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাটিং নামা টাইগাররা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ইংলিশরা।
বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। টাইগারদের হয়ে অভিষিক্ত স্পিনার তানভির ইসলাম নিজের ও দলীয় প্রথম ওভারে ফিল সল্টকে শূন্য রানে ফেরান।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ইংলিশরা। ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার এই জুটিতে ৭৬ বলে ৯৫ রান তোলেন। তবে মোস্তাফিজুর রহমানের করা দলীয় ১৪তম ওভারে এই দুই ব্যাটারই আউট হলে ম্যাচে ফেরে বাংলাদেশ। হাফসেঞ্চুরি করা মালানকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে বিদায় করেন মোস্তাফিজ। ৪৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৩ করেন বাঁহাতি ওপেনার। ওভারের দ্বিতীয় বলেই ৩১ বলে ৪০ করা বাটলার রান আউট হন। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোতে স্টাম্প ভাঙে।

পুরোদমে ম্যাচে ফেরা বাংলাদেশ এপর আর ইংলিশ ব্যাটারদের দাঁড়াতে দেয়নি। ১৩ রান করে অপরাজিত থাকেন ক্রিস ওকস। ১১ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন বেন ডাকেট।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন সর্বোচ্চ ২টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন তানভির, সাকিব আল হাসান ও মোস্তাফিজ। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৪ রান দেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ঝড়ো শুরুর পর উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন লিটন দাস ও রনি তালুকদার। পরে অষ্টম ওভারে আদিল রশিদের বলে বিদায় নেন রনি। তিনি ২২ বলে ২৪ রান করেন।
১৩তম ওভারে লিটন দাসের ফিফটির পর বাংলাদেশ শতকের দেখা পায়। ডানহাতি এই ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম হাফসেঞ্চুরি। ৪১ বলে তিনি ফিফটি করেন। দারুণ ব্যাটিং করা লিটন দাস অবশেষে বিদায় নিয়েছেন। ১৭তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানের বলে তুলে মারতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দেন তিনি। ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৩ করেন লিটন।
বিপিএল থেকে অসাধারণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এদিন ৩৬ এক চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সাকিব আল হাসান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।


আরো বিভিন্ন বিভাগের খবর