শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

চকরিয়ায় র‌্যাব-১৫’র অভিযানে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে মো.আব্দু শুক্কুর (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মো.আব্দু শুক্কুর ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।
র‌্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দু শুক্কুর গাঁজার ব্যবসা করে আসছিলো। এসব গাঁজা কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে খুচরা হিসেবে পাঠানো হতো। এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী আব্দু শুক্কুরকে আটক করা হয়। পরবর্তীতে তার মাদক রাখার স্থানে গিয়ে তল্লাশি চালানো হয়। ওই স্থান থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আব্দু শুক্কুরকে গাঁজাসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বুধবার সকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দু শুক্কুরকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি দল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।###


আরো বিভিন্ন বিভাগের খবর