শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

২১ কেজি ক্রিস্টাল মেথ সহ ৩ জন আটক

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ তিনজনকে আটক করেছে বিজিবি; যেটি দেশের ইতিহাসে উদ্ধার হওয়া সর্বোচ্চ চালান বলে দাবি বিজিবির।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের পর দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দ্যেশ ছিল।
বুধবার দুপুর বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
আটকরা হল- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুরুজ মিয়া (৫১), ইউনিয়নটির একই এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও মো. আবু মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।
লে. কর্ণেল সাইফুল বলেন, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বুধবার ভোর রাত সাড়ে ৪ টায় মিয়ানমার দিক থেকে ৬/৭ জন লোক বস্তা কাধে পায়ে হেটে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকগুলো সঙ্গে থাকা ২ টি ছোট বস্তা ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
” পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি খুলে পাওয়া যায় ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৬৩ কোটি টাকার বেশী। ”
বিজিবির অধিনায়ক বলেন, ” উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইসগুলো দেশের ইতিহাসের সর্বোচ্চ চালান। মাদকের বড় এই চালানটি পাচারকারিদের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের উদ্দ্যেশ ছিল। পরে এই মাদকগুলো ছোট ছোট চালান আকারে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হত। ”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর